রাজ্যস্বাস্থ্য

বাংলায় শুরু সার্ভাইকাল ক্যানসার টিকাকরণ, এসএসকেএমে যুক্ত হল আরও ১০০ শয্যা

আগেই ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী শনিবার থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হল সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি। একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই আবহে স্বাস্থ্য ক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে নতুন করে আরও ১০০টি শয্যা সংযোজন করা হয়েছে। শনিবার সেই নতুন বেডগুলির উদ্বোধন করেন তিনি।

এদিন বিধাননগর হাসপাতালে সার্ভাইকাল ক্যানসার টিকাকরণ কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্যজুড়ে এই কর্মসূচি চালু হয়েছে। ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে এবং সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে প্রথম দুই কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সূত্রে জানা গেছে, ৭ লক্ষেরও বেশি কিশোরীকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ করা হবে। কর্মসূচির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী জানান, ১৪-১৫ বছর বয়সী কিশোরীদের জন্য কেন্দ্র সরকার ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ টিকা পাঠিয়েছে। এদিন প্রতীকীভাবে দুই কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.