রাজ্য

ধোঁয়ায় দমবন্ধ শহর, আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন

আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের পাশে কালীপাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে সোমবার সকালে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দমবন্ধ করা পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানান, ধোঁয়ার জেরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের সামনে আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়ার মেঘ, এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল হতেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের আগুন জ্বলে ওঠে। পুরসভার জলের ট্যাঙ্কারও আনা হয়েছে, কিন্তু এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
এই ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। চালকেরা জানান, ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালাতে সমস্যা হচ্ছে।
কয়েকদিন আগে হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে ধসের ঘটনার পর আসানসোলের এই ডাম্পিং গ্রাউন্ড নিয়েও আতঙ্ক ছড়িয়েছে। প্রায় চার দশক ধরে এখানে আবর্জনা জমে পাহাড়ের আকার নিয়েছে। এই ডাম্পিং গ্রাউন্ডের আগুন যে কোনও সময় বড় বিপদ ডেকে আনতে পারে, আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।
আসানসোল পুরনিগম ও প্রশাসন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে, ধোঁয়ার কারণে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.