রাজ্য

নজরে জঙ্গলমহল, ষষ্ঠ দফার পূর্বে সফরে সামিল মুখ্যমন্ত্রী

তৃণমূলের নজরে এবার পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল। ষষ্ঠ দফায় ২৫ মে নির্বাচন হতে চলেছে জঙ্গলমহলে। সেই নির্বাচনকে লক্ষ্য রেখেই এবার প্রচারে সামিল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, কাঁথি, খড়গপুর ও মেদিনীপুর শহরে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬মে থেকে ২০মে পর্যন্ত টানা নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলোতে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, হলদিয়া, এগরাতেও জনসভা বর্তমান মুখ্যমন্ত্রীর। বাঁকুড়া ও পুরুলিয়াতে রয়েছে রোড শো। পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহলের জেলাগুলিতে পাঁচ দিনে ১২টিরও বেশি জনসভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.