দেশ

এই দশকে প্রথমবার পিছিয়ে পড়ল টিসিএস, বলছে বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট

তথ্য অনুযায়ী, দেশের বৃহত্তম আইটি সংস্থা টিসিএস (টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড)টাটা গ্রুপের সবচেয়ে লাভজনক সংস্থা নয়।এক দশকের মধ্যে প্রথমবার এই পরিসংখ্যানে টি সি এস এর থেকে এগিয়ে গিয়েছে টাটা মোটরস।
২০২৪ সালের অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে টাটা মোটরসের কন্সলিডেটেড নেট প্রফিট দাঁড়িয়েছে ১৭,৪৮৩ কোটি টাকায়।
ওই সময়ের মধ্যে, TCS-এর কন্সলিডেটেড নেট প্রফিট হয়েছে ১২,৪৩৪ কোটি টাকা। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় টাটা মোটরসের নিট প্রফিট ২১৩.৭ শতাংশ বেড়েছে। গত বছরের চতুর্থ ত্রৈমাসিকে এটি ছিল ৫,৫৭৩.৮ কোটি টাকা। অন্যদিকে, গত বছরের তুলনায় টি সি এস এর প্রফিট বেড়েছে মাত্র ৯.১ শতাংশ। গত বছর একই ত্রৈমাসিকে এই আইটি কোম্পানির প্রফিট ছিল ১১,৩৯২ কোটি টাকা।

বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুসারে, টাটা গ্রুপের ১৬ টি কোম্পানি এখনও পর্যন্ত তাদের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে। গত বছরের তুলনায় ওই কোম্পানির কম্বাইন্ড নেট প্রফিট বেড়েছে ৬৪ শতাংশ।

প্রসঙ্গত, টাটা গ্রুপের কোম্পানি টাটা স্টিল এখনও তাদের সংস্থাটি বিদ্যমান মডেলগুলিতে বৈদ্যুতিক ভার্সন যুক্ত করছে। এর পাশাপাশি, গ্রিন কারের বিষয়েও কাজ করছে এই সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.