রাজ্য

সন্দেশখালি প্রতিবাদীকে ধর্ষণের চেষ্টা, বয়ান বদল খোদ রেখা পাত্রের!

সন্দেশখালির আন্দোলনের মুখ আমি অন্য কেউ নয়। বিজেপি প্রার্থী ফের রেখা পাত্রকে  নিয়ে সংশয় সন্দেশখালি বাসিন্দাদের। গতকাল বুধবার রাত্রি সাড়ে সাতটা নাগাদ সন্দেশখালি এক প্রতিবাদী কে রাতের অন্ধকারে ডেকে নিয়ে কাপড় গুঁজে দিয়ে ধর্ষণের চেষ্টার পাশাপাশি খুনের অভিযোগ দায়ের হয়েছে সন্দেশখালি থানায় তিন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে।

গঙ্গাধর কয়ালের পরপর দুটি ভিডিও ভাইরালে সন্দেশখালির প্রতিবাদীরা ইতিমধ্যে শাসকদলের প্রতিবাদ ধিক্কার মিছিলে পা মেলাচ্ছেন। বারে বারে তারা বলছেন, আমাদের নিয়ে কখনো সাদা কাগজে সই করিয়ে ও মিথ্যে বলিয়ে বিভিন্ন লিখিত অভিযোগ করিয়েছেন রেখা পাত্র ও পিয়ালী দাসরা। ইতিমধ্যে সন্দেশখালি থানায় একাধিক অভিযোগ হয়েছে আর সেখান থেকে সন্দেশখালীর দীপঞ্চলের রাজনৈতিক সমীকরণের পাশা বদল হচ্ছে। আজ বিজেপি প্রার্থী রেখা পাত্র চলতি বছর ৮ই ফেব্রুয়ারি শেখ শাহাজান, শিবপ্রসাদ, উত্তম সর্দারের বিরুদ্ধে ধর্ষণে অভিযোগ করেছিল। তার হেয়ারিং ছিল গতকাল যাতে তারা জামিন না পায় তার জন্য তিনি আদালতে আপিল করেছেন, শুনানি পর্ব চলছে।

অন্যদিকে বিজেপি নেত্রী মাম্পি দাস বসিরহাট মহকুমা আদালতে এসেছেন জামিনের জন্য কিন্তু সন্দেশখালি থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে সন্দেশখালি থানার পুলিশ। ইতিমধ্যে তার আইনজীবী বলেছেন সমস্ত অভিযোগ সিবিআই দেখছে সেখানে পুলিশ কি করে তাকে হেফাজতে নেয়। তার জন্য আমরা বসিরহাট মহকুমা বিচারকের কাছে আবেদন জানিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.