দক্ষিণ ২৪ পরগনা জেলা লোকসভা নির্বাচনে আর কয়েক দিন সময় আছে এর মধ্যেই প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থীরা জোর কদমে প্রচার চালাচ্ছে। রবিবাসরীয় সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ক্রিকেটের ব্যাট করতে নেমে পরে মল্লিকপুর এলাকায়।যাদবপুর লোকসভা বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য রবিবার বারুইপুর পশ্চিম বিধানসভার বারইপুর সিপিআইএম জেলা পার্টি অফিস থেকে টোটো ও বাইক করে র্যালী করে ভোট প্রচার শুরু করেন। সেখান থেকে তিনি হরিহরপুর গ্রাম পঞ্চায়েতে ও মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় তার প্রচার পর্ব করেন । সৃজন ভট্টাচার্য রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা সিপিআইএমের জেলা কার্যালয়ে বারুইপুর থেকে ভোট প্রচার শুরু করে হরিহর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকা ঘুরে মল্লিকপুর স্টেশন দিয়ে মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত গনিমা এলাকা থেকে সুভাষগ্রাম পাঁচপোতা পর্যন্ত এই প্রচার করেন। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে গণিমা এলাকায় একটি মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল। সেখানে গিয়ে সৃজন হাতে ব্যাট নিয়ে বল মারে। সৃজন ভট্টাচার্যের এই বাইক ও টোটো র্যালিতে ছিলেন বেশ কিছু বাইক ও বেশ কিছু টোটো এবং সিপিআইএমের কর্মীরা। তিনি যেটা জানান মল্লিকপুর যাদবপুর বিধানসভা সব মানুষ সিপিআইএম কে ভোট দেবে কিন্তু কংগ্রেস নেতা বা কর্মী সৃজনের সঙ্গে দেখা যাচ্ছেনা এই প্রশ্নের উত্তরে তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন কংগ্রেসের পতাকা আছে নেতা আছে সব আছে সময় পেলে আপনারা সব দেখতে পাবেন।। জেতার ব্যাপারে তিনি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন প্রথম দিন থেকে আজও পর্যন্ত।
Read Next
November 18, 2026
সনিয়ার বইয়ের প্রতিবাদে বাল ঠাকরের ছবিই ছিঁড়লেন শাইনা! শিন্ডে সেনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক**
November 18, 2026
‘বাংলাকে ইউপি-গুজরাত করব’, এনকাউন্টার নিয়ে কড়া বার্তা দিলীপের, আপত্তি থাকলে বাংলাদেশে যাওয়ার হুঁশিয়ারি
November 18, 2026
ত্রিবর্ণরঞ্জিত পতাকা নিয়ে বিতর্ক! মোদীর পদক্ষেপের সমালোচনায় মহুয়া, পাল্টা জবাব সন্দীপ পাঠকের
November 18, 2026
বাবা-মায়ের ভালোবাসার স্মৃতি থেকে শিব-পার্বতীর ছবি, রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক
November 17, 2026
কমিউনিস্ট হয়েও মার্সিডিজে ভ্রমণ? মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির কটাক্ষ
November 16, 2026
“গরিব ও দলিতদের শত্রু অখিলেশ!” সপা-র ‘পিডিএ’ কৌশল ভেস্তে দিতে আসরে নামল বিজেপি
Related Articles
Check Also
Close







