ইন্ডিয়া জোটের নির্বাচনী ইস্তেহারে মা-বোনদের সঞ্চয় ও সম্পত্তির ওপর নজর দেওয়া হয়েছে। বুধবার ইন্ডিয়া জোটের ইস্তেহার নিয়ে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন নৈহাটির সিং ভবনে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, দেশের বর্তমান ও অতীতের ইতিহাস বদলে দিতে চাইছে ইন্ডিয়া জোট। কিন্ত ইস্তেহারে অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর নেই। জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকার বেশি ইলেক্ট্রোরাল বন্ডের টাকা পেয়েছে। অথচ এই বিষয়ে নিশ্চুপ ইন্ডিয়া জোট। তাঁর কটাক্ষ, ইন্ডিয়া জোটের প্রধান শরিক তৃণমূল ৪২ টি আসনে লড়ছেন। তবুও মমতা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন।
Read Next
November 23, 2026
‘ভরসা’ প্রকল্পে বড় শর্ত! এক পরিবারে সর্বোচ্চ দু’জন পাবেন ভাতা, কারা বাদ পড়বেন?
November 23, 2026
আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, ইংরেজিতেও লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’! নাম নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
November 23, 2026
আকভানের দাপটে জলে ডুবেছে ১.৬ লক্ষ হেক্টর জমি! ফসলের ক্ষতিতে বিপাকে চাষিরা, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
November 23, 2026
বিদেশে হোটেল ব্যবসায় দুর্নীতির টাকা? ‘মিডল ইস্ট’ যোগে নতুন রহস্য, সুজিত বসুকে ফের জেরার প্রস্তুতি CBI-এর
November 23, 2026
বালুরঘাট থেকে এবার সরাসরি মায়াপুর! চালু হল সরকারি বাস, ভাড়া মাত্র ২৬৫ টাকা, মহিলাদের জন্য বিশেষ সুবিধা
November 23, 2026
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রেখা পাত্র! হাসপাতালে ছুটলেন স্বাস্থ্যমন্ত্রী, নীরব জেলা বিজেপি নেতৃত্ব
Related Articles
Check Also
Close







