রাজনীতিরাজ্য

বিজেপির উত্তর কলকাতা আসনের বিজেপি প্রার্থী তাপস রায় আজ তার পুরনো গুরুর বাড়ি অর্থাৎ 250, চিত্তরঞ্জন এভিনিউর বাড়িতে এসে পৌছলেন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে।

বিজেপির উত্তর কলকাতা আসনের বিজেপি প্রার্থী তাপস রায় আজ তার পুরনো গুরুর বাড়ি অর্থাৎ 250, চিত্তরঞ্জন এভিনিউর বাড়িতে এসে পৌছলেন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে। এই বাড়ি অজিত পাঁজার বাড়ি বলে পরিচিত। যেখানে বর্তমানে বিধায়িকা শশী পাঁজা বসবাস করেন। বিজেপি প্রার্থী তাপসবাবু গেলে, শশী পাঁজা আমন্ত্রণ জানানোর পাশাপাশি গরমে জল এগিয়ে দেন তাপস বাবুর দিকে। তাপসবাবু সাদরে গ্রহণ করেন জল। পাশাপাশি অজিতবাবুর ছবিতে নমস্কার ও মাল্যদান করেন তিনি। এরপর নিচে এসে দেখা করেন অজিতপাঁজার ভাই রঞ্জিত পাঁজার ছেলের সাথে। রঞ্জিত পাঁজা ফটোতেও মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বেশ খানিকক্ষণ ছেলের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.