‘মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকবেন বলছেন না, উনি সবার পাশেই থাকবেন। যোগ্যর সঙ্গে অযোগ্যদেরও পাশেও থাকবেন। এই অযোগ্যদের বাঁচানোর জন্যই যোগ্যদেরকে ঢাল করেছেন মুখ্যমন্ত্রী’, মন্তব্য সুকান্ত মজুমদারের।
সুকান্তর সংযোজন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু কি পারতেন না যে ৫ হাজার চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাঁদের নামের তালিকা আলাদা করে আদালতে তুলে দিতে? তাহলে যোগ্যদের তো কিছু হত না।’
প্রসঙ্গত উল্লেখ্য, ৬ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ৪ মাসের মধ্যেই সেই এসএসসি নিয়োগ মামলার রায়দান করে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে। আবার, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের ১২ শতাংশ হারে সুদ সমেত বেতন ফেরানোর নির্দেশ।







