নির্বাচনের পরেও বোমাবাজি ব্যারাকপুরে।মঙ্গলবার রাতে বোমাবাজির অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে। এবং তারই মাঝে বোমাবাজির ঘটনার প্রতিবাদে সরব বারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর অভিযোগ, ভোটগণনার আগে ভয়ঙ্কর পরিবেশ তৈরির চেষ্টা করছে ঘাস শিবির।
X হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি পর্যন্ত করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।
অর্জুন সিংয়ের দাবি, মঙ্গলবার রাতে তৃণমূল ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা এলাকায় বোমাবাজি করে । তাঁর দাবি, “হার নিশ্চিত জেনে হতাশায় এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে তৃণমূল।” ওই পোস্টটি নির্বাচন কমিশনকে ট্যাগ করে বারাকপুরের প্রার্থী। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতেও সরব করতে দেখা গেলো অর্জুন সিং।







