দেশ

ফের ব্যাপক অগ্নিকাণ্ড ময়ূর বিহারে, ঘটনাস্থলে হাজির ১২ টি ইঞ্জিন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে ময়ূর বিহার ফেজ ১-এর চিল্লা গ্রামে।

রবিবাসরীয়র দুপুরে, একটি কাগজের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে আসেন। এসে প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে দমকলে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দমকল ঘটনাস্থলে উপস্থিত হয়।দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর,দূর্ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু দমকল সূত্রে খবর, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন স্থানীয় পুলিশ। তবে আগুন কীভাবে লাগল সে বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি পুলিশের তরফ থেকে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চিল্লা গ্রাম সহ গোটা বিহারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.