অফবিট

কি ভাবে ঘরোয়া উপায়ে সর্দি-কাশি থেকে দ্রুত সুস্থ হবেন ! জানুন বিস্তারিত

গোটা শহর কলকাতা ভাইরাল জ্বরে কাবু। বর্ষাকালে ঘরে ঘরে লেগে রয়েছে জ্বর, সর্দি-কাশি। তার উপর দোসর হয়েছে ডেঙ্গি। বর্তমানে ক্রমশই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা। চিকিৎসকরা জ্বর হলেই তা ফেলে রাখতে বারণ করছেন। বড় থেকে ছোট সকলে মরসুম বদলের জন্য গলাব্যথা, ঠান্ডা লাগায় ভুগছেন।

মধু, দারচিনি, লেবু

সাধারণ সর্দি এবং কাশির জন্য ঘরোয়া প্রতিকার হল লেবু, দারচিনি এবং মধুর মিশ্রণ। এই পানীয় সর্দি এবং কাশি ঠিক করে। আধ চামচ মধুতে কয়েক ফোঁটা লেবু এবং অল্প একটু দারচিনি মেশান। সর্দি-কাশি কমানোর জন্যে দিনে দু’বার এই পানীয় খেতে পারেন।

আদা দিয়ে চা খান

জ্বরের সময় মুখের স্বাদ চলে যায়। এই সমস্যা থেকে বাঁচার একটি বিশেষ উপকরণ হলো আদা চা। আদা চা কিন্তু শুধুমাত্র স্বাদ ফেরাতে সাহায্য করে না এটি সর্দি কাশি কমাতেও সাহায্য করে।

হলুদ দুধ

রান্নাঘরের অন্যতম উপকরণ হলো হলুদ। তে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। শেষ করে গরম দুধের মধ্যে একটুখানি হলুদ মিশিয়ে খেলে সেটি সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস হলুদ দুধ খেলে ঠান্ডা লাগা এবং সর্দি কাশি থেকে রেহাই পাওয়া যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.