জেলা

দূর্গোৎসব উপলক্ষে ওয়ার্ডের সমস্ত সাফাই কর্মীদের ছুটি থাকায় পৌরপিতা ডাক্তার সুমিত কুমার সাহা দলীয় কর্মীদের নিয়ে নেমে পড়েছেন ওয়ার্ড সাফাই অভিযানে

বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডা সুমিত কুমার সাহার অভিনব প্রয়াসে এলাকাবাসীর মনে বিশ্বস্ততার সাথে ভরসার বাতাবরণে উমার বিদায়কালের পথ প্রশস্ত হল।দূর্গোৎসব উপলক্ষে ওয়ার্ডের সমস্ত সাফাই কর্মীদের ছুটি থাকায় ডাক্তার বাবু নিজেই দলীয় কর্মীদের নিয়ে নেমে পড়েছেন আবর্জনা পরিষ্কারে, যাতে পূজো বলে ওয়ার্ডের অধিবাসীদের কোনোভাবেই অসুবিধা না হয় ।তিনি বলেন,আমাদের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী ৩৬৫ দিন মানুষের জন্য কাজ করেন তাই তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বারাসত পৌরসভা কে রাজ্যের মধ্যে মডেল হিসেবে গড়ে তুলতে আমরা কাউন্সিলররা সর্বদা আমাদের মহানাগরিক মাননীয় শ্রী অশনি মুখার্জির নির্দেশে মানুষের জন্য সবসময় তাদের সাথে থাকার চেষ্টা করি ।আর তাই সাফাইকর্মীদের অভাব যাতে ওয়ার্ডে অনুভূত না হয় সেজন্য নিজেই হাত লাগিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.