বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জেতা আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী করা হয়, তবে সেই আসনে পরাজিত হন তিনি। এবার ফলপ্রকাশের পরবর্তীতে নিজের মতামত প্রকাশ করলেন দিলীপ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের জবাব, ‘রাজনীতিতে সবই সম্ভব। তবে কী কারণে হয়েছে, কে, কী করেছে, সবই পর্যালোচনা করে বোঝা যাবে। রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করবে, এখন আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’
এমনকী, দলের অনেক প্রোগ্রামে তাঁকে ডাকাও হতো না বলে দাবি দিলীপের। তাঁর মন্তব্য, ‘আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম। কিন্তু পার্টির প্রোগ্রামে আমি ৪ বছর ধরে যাইনা। আমাকে ডাকেও না। আমার মতামতও নেয়না। আমি পার্টির কর্মীদের সঙ্গে থাকি। সাধারণ মানুষের সঙ্গে থাকি। আমি যতদিন রাজনীতি করব, আমি এরকমই থাকব। রাজনীতি ছেড়ে দিলে অন্য ভাবে মানুষের পাশে থাকব।’







