এবার হাওড়া ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি।সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে।দোকানের কর্মীদের বেঁধে বন্দুকের বাট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয় তারা। বর্তমানে ঘটনার তদন্তে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা।
দোকানের কর্মীদের সূত্রে জানা যায় ঘটনাটি ঘটেছে দুপুর সাড়ে বারোটা নাগাদ।ওই দুই ব্যক্তি সেজে গ্রাহক সেজে প্রথমে ঢুকে পড়েন দোকানে। এবং তার ফলে গয়না দেখান হয় তাদের। সম্প্রতি হঠাৎ করে আরো দুজন ঢুকে পড়ে সেই দোকানে রীতিমতো বার করে বন্ধুক-পিস্তল। এবং দোকানের উপস্থিত সকলকে ভয় দেখানো হয় প্রাণে মারার। ঘটনাস্থলে সে সময় উপস্থিত ছিল তিনজন কর্মচারীসহ দুজন মালিক। ঘটনার জেরে আহত হয় ওই দুই মালিক। আহত এই দুই ব্যক্তির নাম সংকর দাস রাকেশ দাস। তারা দুজনেই পার্বতীপুরের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ উপস্থিত হয় ওই সোনার দোকানে। ঘটনার কারণে আতঙ্কিত বেশ দোকানের কর্মচারীরা।







