“আড়াই বছর ধরে আমার উপার্জন খেয়েছে, আমাকে ঠকিয়েছে, আমি খুন করে ফেলেছি, যদি বন্ধুরাও ঠকায় তাদেরও মেরে ফেলব” হাসতে হাসতে বলে উঠল খুনী প্রেমিক। এই নির্মম ঘটনার সাক্ষী হল উত্তর প্রদেশ।প্রেমে ধাক্কা খাওয়ায় প্রেমিকার গলা কেটে খুন! অবশ্য তাতে বিন্দুমাত্র নেই অপরাধবোধ। অভিনেতা সঞ্জয়ের দত্তের ভক্ত তাই ‘খলনায়ক’ ‘বল্লু বলরাম চরিত্রের মত সে ভিডিওতে জোর গলায় এমনই দাবি করল অপরাধী।
জীবনে কী করতে চাও? প্রশ্ন করায় অপরাধী বলে, ” আগে তো শাস্তি শেষ হোক, তারপর ভেবে দেখব”। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে অভিযুক্তের জবানবন্দির ভিডিওটিও। যেখানে তাকে বলতে শোনা গিয়েছে, “ভালোবাসায় প্রতারণার একটাই শাস্তি। মৃত্যুদণ্ড। ছোরা দিয়ে মাথা কেটে ফেলো। আমিও কেটে ফেলেছি প্রেমিকার মাথা।” এই ভিডিওতে নিজেকে বাল্লু বলে পরিচয় দিতে দেখা গেছে অপরাধীকে। যদিও তার আসল নাম আদনান।
তবে আশ্চর্যের বিষয় এতবড় অপরাধ করেও বিন্দুমাত্র দুঃখ নেই আদনানের। উল্টে গা শিউরে ওঠার মতো হাসি হাসছে সে। এ ছাড়াও এই ভিডিওতে আদনান বলেছে,”আমার পরিবারের সদস্যদের গায়ে যদি স্পর্শও করা হয় সবাইকে মেরে ফেলব আমি। সবার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেব।”
তাছাড়াও ভিডিওতে বহু অসংলগ্ন কথা বলতে দেখা যায় এই খুনিকে। বলা হয়েছে তাকে যেন এনকাউন্টার না করা হয়। একজনকে মারলে নাকি এনকাউন্টার করা যায় না। দশ জন বা তার বেশি লোককে মারলে তখনই নাকি এনকাউন্টার করা যায়। মৃতা তরুণীর নাম আসমা। বর্তমানে ময়না তদন্তে পাঠান হয়েছে আসমার দেহ।







