রাজ্য

এবার রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে প্রশ্নের কাঠগড়াই রেলের পরিকাঠামো। কেন রেল দুর্ঘটনার কবলে পড়ছে পথযাত্রীরা? কি কারনে এই গাফিলতি, উঠছে সেই প্রশ্ন।

রাঙাপানিতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি ধীর গতিতে যাওয়ার সময় সিগনাল ফেল করে পিছন থেকে এসে ধাক্কা মেরেছে একটি মালগাড়ি। অন্তত জনের মৃত্যু হয়েছে ১৫জন বলে জানা যাচ্ছে তবে সময়ের সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা আহতহয়েছেন প্রায় ৩০জন।

সম্প্রতি আজ সকালে এই রেল দুর্ঘটনার পর পরিস্থিতির দিকে নজর রাখতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।এবং সূত্র মারফর জানা গিয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিছুক্ষণের মধ্যে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে যাবেন ঘটনাস্থলে।

পাশাপশি দুর্ঘটনার বিষয়ে যাবতীয় খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।নিহতদের প্রত্যেকের পরিজনকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.