বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। আউশগ্রামের ছোড়া গ্রামের আদিবাসীপাড়ার ঘটনা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পুলিশ। ছোড়া আদিবাসীপাড়ার বাসিন্দা এক ব্যক্তি মঙ্গলবার গভীর রাতে শাশুড়িকে ও স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারে।তারপর পালিয়ে যায়। মৃত্যু হয় শাশুড়ির। স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা বননবগ্রাম হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে ওই গ্রাম থেকে বেশকিছুটা দূরে মাঠের মধ্যে একটি গাছে অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক আছে এই সন্দেহ থেকেই এই ঘটনা ঘটায় আত্মঘাতী ব্যক্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
শেষ পাওয়া খবর অনুযায়ী স্ত্রী সুতি সুরেন আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।







