ক্রাইমজেলা

প্রায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধারসহ গ্রেফতার ২

প্রায় ৬৮০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার সহ গ্রেফতার ২। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের হারুচক গ্রাম এলাকায়।

গোপন সূত্রে ব্রাউন সুগার কারবার সংক্রান্ত খবর পায় পুলিশ। এরপর তিন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে বিশেষ দল গঠন করে খবর অনুযায়ী নির্দিষ্ট ডেরায় অভিযান চালায় পুলিশ। প্রথমে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের হদিশ পেতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। এরপর বাড়ির শোওয়ার ঘরে লুকানো ব্রাউন সুগার মেলে।বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩৮৮ গ্রাম ব্রাউন সুগার এবং ২৯২ গ্রাম ব্রাউন সুগার ক্রুড পাউডার উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত দুই ভাই বেশ কিছুদিন ধরে মাদক কারবারে যুক্ত ছিল।

এদের মধ্যে বড় ভাই আলিউল শেখের বয়স ২৪ বছর এবং ছোট ভাই রহমতের বয়স মাত্র ২১ বছর। এত অল্প বয়সেই দুই ভাই কীভাবে মাদক কারবারে হাত পাকালো? কোথা থেকে পেল এত পরিমাণে মাদক? তৈরির পর কোথায় পাঠানো হত এত মাদক? মাদক কারবারে লক্ষ লক্ষ টাকার বিনিয়োগের উৎস কী? সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তুলবে পুলিশ।আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে। পুলিশ জানিয়েছে , উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.