জেলা

পূর্ব বর্ধমানের পুলিশের অভিযানে শতাধিক পিএইচএর পাইপ উদ্ধার, মহিলাদের জন্য বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন

পূর্ব বর্ধমানে বড়সড় সাফল্য পেল পুলিশ। ১০০ র উপর পিএইচএর পাইপ চুরির ঘটনায় পুলিশের জালে ৭ অভিযুক্ত। পাশাপাশি পূর্ব বর্ধমানের পুলিশ লাইনের মাঠে বিশেষভাবে মহিলাদের অনুশীলন দিতে আয়োজন করা হয় ট্রেনিং ক্যাম্পে। এ দুটি ঘটনার বিষয় সাংবাদিক সম্মেলনে জানালেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত পয়লা আগস্ট এবং ১৪ ই আগস্ট দেওয়ানদীঘি থানা সহ পূর্ব বর্ধমানের অন্যান্য থানাতেও অভিযোগ জমা পরে। তারপরেই ঘটনা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন। এরপরই পুলিশের হাতে হাওড়া থেকে দুজন কলকাতা থেকে দুজন এবং মুর্শিদাবাদ থেকে তিনজনকে গ্রেফতার হয়।

পাশাপাশি পূর্ব বর্ধমানের পুলিশের পক্ষ থেকে নেওয়া হল এক বিশেষ উদ্যোগ। মহিলাদের আত্মরক্ষার জন্য বিশেষ ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে প্রশাসন। এই বিশেষ প্রজেক্ট এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা।‌ মেয়েদের যাতে কেউ পরাজয় না করতে পারে তারই জন্য এই অভিনব উদ্যোগ পুলিশের। চলতি মাসের ৭ ও ৮ তারিখে আয়োজিত হবে এই বিশেষ ক্যাম্প। সেই ক্যাম্পে অংশগ্রহণ করতে চলেছে বিভিন্ন জায়গার মহিলারা। এই দুটো বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.