জেলা

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার এক সহ শিক্ষক

নিউ ফারাক্কা হাইস্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় গ্রেফতার এক সহ শিক্ষক। ধৃত ওই সহ শিক্ষকের নাম সুজন স্বর্ণকার। রবিবার সকালে ১০৯, ১১৫/৩, ১১৭/২, ১৩২/১০৯, ৩/৫ ধারায় জঙ্গিপুর আদালতে পাঠানো হয় ।।

উল্লেখ্য ফরাক্কার নিউ ফারাক্কা স্কুলের একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলাকালীন সময়ে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠে কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে। মারধরের ঘটনায় প্রধান শিক্ষকের পা ভেঙে যাওয়ার পাশাপাশি চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। আর এই ঘটনায় পরিবারের তরফ থেকে ফারাক্কা থানায় মোট ৫ জনের নামে লিখিত অভিযোগ করা হয়। আর এই লিখিত অভিযোগ পাওয়ার পর সুজন স্বর্ণকার নামে এক সহ শিক্ষককে ফারাক্কার কাশিনগরে বাড়ি থেকে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ। বাকিদের সন্ধান চালানো হচ্ছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.