রাজনীতি

যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে হুঁশিয়ারী তৃনমূল নেতার

দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত হয় রাজনৈতিক কর্মী সম্মেলন। উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্বরা। ভাঙ্গড় দু নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কাঠাঁলিয়ায় অনুষ্ঠিত হয় এই কর্মী সম্মেলন।

আর এই কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ ভাঙ্গরের বিতর্কিত তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন। বর্তমানে তিনি ভাঙ্গড় দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান।

তিনি বলেন , ২০২৬ সাল আসার আগে ভাঙ্গরে আইএসএফ বলে কিছু রাখা হবে না। প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা।

অন্যদিকে তিনি আরো বলেন, আমরা ঘরের টাকা দিচ্ছি বর্ষার ত্রিপল ও ছাতা দিচ্ছি এবং শাড়ি দিচ্ছি তারপরেও যদি আপনারা ভাবেন আমরা আইএসএফ টা করবো । এটা ভেবো না আমরা আমরা খেতেও ফলাবো খামারে ফলাবো।

এর পাশাপাশি তিনি বলেন , যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে এমনই হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন।

তবে তৃণমূল নেতার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.