আলিপুরদুয়ারের হ্যামিলন্টনগঞ্জ স্টেশনে ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যামিলন্টনগঞ্জ স্টেশনে মহানন্দা এক্সপ্রেস থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার। জানা যায়, মৃতার নাম বিনীতা কুমারি সাহানি (৩৮)। তবে প্রশ্ন চলন্ত ট্রেন থেকে মহিলা পড়ে গেলেন কীভাবে? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি হয়তো গেটের কাছে দাঁড়িয়েছিলেন। তখনই হয়ত দুর্ঘটনা ঘটে, অথবা কেউ তাঁকে ধাক্কা দেয়। অন্য দিকে, ঘটনার খবর জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ ও হাসিমারা দমকল কেন্দ্রের কর্মীরা। মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026







