আবগারী হেফাজতে থাকা ডাক্তার সরেন এর খুনিদের শাস্তির দাবী ও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ বিজেপি নেতৃত্বদের বিনা কারনে গ্রেপ্তার ও মিথ্যে কেসে ফাঁসানোর প্রতিবাদে ডেবরা থানার সামনে- অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিজেপি। কর্মসূচি শুরু করে এদিন বিকেল ৩ টে থেকে থানার সামনে জমায়েত শুরু করে বিজেপির নেতাকর্মীরা। বিজেপির দাবি তারা শান্তি পূর্ণ বিক্ষোভ প্রদর্শন করবে। কিন্তু পুলিশ প্রথম থেকেই বিজেপির কর্মীদের জমায়েত না করার অনুরোধ জানিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে বিজেপি শিবিরের জমায়েত বাড়তে থাকে। ডেবরা সবং রাজ্য সড়কে তারা প্ল্যাকার্ড হাতে বসে পড়ে।
এক প্রকার পুলিশ ও বিজেপি নেতা কর্মীদের মধ্যে শুরু হয় মতবিরোধ ও ধস্তাধস্তি। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে বিশাল ৱ্যাফ নামানো হয় এবং তারপরেই লাঠিচার্জ করে পুলিশ এমনটাই অভিযোগ বিজেপির।
ঘটনা প্রসঙ্গে ঘাটাল সংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, “এটা গণতন্ত্রের লজ্জা! আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করতে চেয়েছিলাম। পুলিশ নির্মমভাবে আমাদের বিজেপি কর্মীদের মেরেছে কয়েকজন অসুস্থ হয়েছেন। তাঁদের ইতিমধ্যেই চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দলদাস পুলিশ নির্বিচারে ছেলে-মেয়ে এবং আমাদের বিধায়ক শীতল কপাট,প্রাক্তন প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি সবাইকেই অকথ্যভাবে মারধর করেছে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামারো হুঁশিয়ারি দেয় তন্ময়বাবু”
প্রসঙ্গত,রবিবার সন্ধ্যায় ডেবরার ঘাটাল সাংগঠনিক জেলার জেলা পার্টি অফিসে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতৃত্বদের নিয়ে বৈঠকে উপস্থিত ছিলেন।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হন, তৃণমূলের দুর্নীতি
এবং ডেবরার যুবক ডাক্তার সরেন – এর খুনিদের শাস্তির দাবী ও জেলা সভাপতি তন্ময় দাস সহ বিজেপি নেতৃত্বদের বিনা কারনে গ্রেপ্তার ও মিথ্যে কেসে ফাঁসানোর বিরুদ্ধে মঙ্গলবার ডেবরা থানা ঘেরাও,এর ডাক দিয়েছিলেন।
সেই মোতাবেক মঙ্গলবার বিজেপির কর্মসূচি শুরুর আগে থেকেই ডেবরা থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। কর্মসূচির শুরুর আগেই বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়।এরপর শুরু হয় ধস্তাধস্তি, তারপরে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ বিজেপির শিবিরের।
মঙ্গলবার ঘটনাকে ঘিরে উত্তপ্ত ডেবরার রাজনৈতিক পারদ।







