বাচ্চা চুরি সন্দেহে এক মহিলাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল আমজনতা। ঘটনাটি নদীয়ার চাকদহের রাউতারি গার্লস স্কুল পাড়া এলাকার। সম্প্রীতি গত কয়েকদিন আগে বারাসাতে একাধিক বাচ্চা চুরির ঘটনার খবর চাউর হতেই তৎপর হয় প্রশাসন। যদিও সোশ্যাল মিডিয়ায় এক মহিলার ছবি বাচ্চা চোর সন্দেহে ভাইরাল হয়। এদিন চাকদাহের ওই এলাকায় ওই মহিলাকে দেখতে পেয়ে আটকে রাখে এলাকার সাধারণ মানুষ, এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। যদিও ওই মহিলাকে ঘটনার স্থল থেকে উদ্ধার করে কৃষ্ণনগর হোমে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে খবর, তদন্ত করে ওই মহিলার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। বেশ কয়েক বছর আগে ওই মহিলার স্বামী মারা যায়, তারপর থেকেই মানসিক অবসাদে ভুগে ভবঘুরো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। যদিও মানুষের সন্দেহ তো লেগেই থাকে, সেই কারণে ওই মহিলাকে সন্দেহজনক ভাবে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়দের দাবি, ওই মহিলা নিজের মুখে বাচ্চা চুরির ঘটনা স্বীকার করেছে। আর তাতেই তাদের মধ্যে আরও সন্দেহ তীব্র হয়।
Read Next
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
Related Articles
Check Also
Close
-
ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতা দিলেন বিধায়ক শঙ্কর ঘোষJune 29, 2023







