জেলা

উত্তরবঙ্গে ২ দিনের সফরে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মূখ্যমন্ত্রী

আগামী ১৬ জানুয়ারি উত্তরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সপ্তাহে দুইদিনের বঙ্গ সফরে যাবেন মূখ্যমন্ত্রী। ১৬ তারিখে মহাকাল মন্দিরের শিলান্যাস করে , ১৭ তারিখে জলপাইগুড়িতে কর্মসূচী রয়েছে তার। গত ডিসেম্বরে নিউটাউনের দুর্গাঙ্গনের ভিত্তি স্থাপনের অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের মহাকাল মন্দিরের বিষয়ে মূখ্যমন্ত্রী বলেছিলেন , ” জমি আমি দেখে নিয়েছি । রেডি করে দিয়েছি । জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শিলান্যাস করব।”

যদিও সময়সূচিতে বদল ঘটে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের পরিবর্তে জানুয়ারির তৃতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মূখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগে বহু ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গে পৌঁছে যান মূখ্যমন্ত্রী। সেইসময় দার্জিলিংয়ের মহাকাল মন্দির থেকে শিলিগুড়িতে বাংলার মহাকালের মন্দির নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছিলেন , “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।” ২০২৪ সালে দীঘার জগন্নাথ মন্দির থেকে নিউটাউনে দুর্গা অঙ্গন ও শিলিগুড়িতে মহাকাল মন্দিরের নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মূখ্যমন্ত্রী। ইতিমধ্যে দূর্গা অঙ্গনের শিলান্যাস করেছেন মমতা, আগামী ২ বছরের মধ্যে মন্দিরের কাজ শেষ হবে বলে জানিয়েছেন তিনি। এবার মহাকাল মন্দিরের শিলান্যাস হতেই , জোরকদমে চলবে নির্মাণ কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.