রাজ্য

বিদ্যুতের অপব্যবহার নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী

লোকসভা ভোটের পর একের পর এক প্রাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিদ্যুতের অপব্যবহার নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিদ্যুতের বেশি হলে অর্থসচিবকে কাটছাঁট করার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো।

বিদ্যুতের অপচয় নিয়ে এবার সরব হল সয়ং মুখ্যমন্ত্রী। বিভিন্ন স্কুলগুলিতে প্রচুর পরিমাণে বিদ্যুতের অপচয় হয় বলে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সরকারি দপ্তরগুলোতে বহুদিন ধরে অভিযোগ রয়েছে বিদ্যুৎ অপচয়ের। অনেক সময় দপ্তরে কেউ না থাকলেও ফ্যান লাইট তো জলেই। এমনকি অনেক সময় দেখা যায় এসিও চলতে। এছাড়াও অবিলম্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করা উচিত স্কুলগুলোতে।

এই পরিস্থিতি বদলানোর জন্য মুখ্যমন্ত্রী বৈঠক করলেন পুরনিগমের মেয়র, কমিশনার এবং সব দফতরের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে নিয়ে। পাশাপাশি অর্থসচিবকে বিদ্যুৎ দপ্তরে নির্দেশ দিতে বলেন যদি বিদ্যুতের বকেয়া বিল বেশি হয়, তাহলে বাজেট থেকে কাটছাঁট করে দিতে হবে। সবশেষে বিদ্যুৎ অপচয় নিয়ে কড়া পদক্ষেপে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.