ফের শুরু হলো রাজভবন ও রাজ্য সরকারের সংঘাত। অনেকদিন ধরেই বিধানসভার উপনির্বাচনের জয়ী বিধায়করা অপেক্ষায় রয়েছে শপথ গ্রহণ করার জন্য। না হলে তাদের মানুষের কাজ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে। তাই জন্য বিধানসভার অধ্যক্ষের থেকে শপথ নেবেন বলে পিচ্চি প্রকাশ করে বরাহনগরের নবনির্বাচিত বিধায়ক চিঠি পাঠিয়েছিলেন রাজাবনে। এবার সেখান থেকে পাল্টা চিঠি এলো।
বিধানসভা নির্বাচনের আগে মাত্র দেড় থেকে দুই বছর সময় রয়েছে। যার জন্য উপ নির্বাচনে জয়ী বিধায়করা কোমর বেঁধে নেমে পরেছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তবে বিধায়ক শপথ বাক্য পাঠ না করলে অনেক কিছুতেই তারা বিধায়ক হিসেবে তাদের স্বাক্ষর দিতে পারেন না। এর জন্য অনেক কাজই আটকে থাকছে। তাই জন্যই বরাহনগরের তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বারংবার রাজ্যপালের থেকে সময় চেয়েছিলেন। তাই জন্য তিনি বিধানসভার অধ্যক্ষের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন তার থেকেই শপথ বাক্য পাঠ করবেন।
তবে এরই মধ্যে ২৬শে জুন রাজভবনে নবনির্বাচিত বিধায়ক রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে বরাহনগর এর তারকা বিধায়ক চেয়েছিলেন অধ্যক্ষের থেকে শপথ বাক্য পাঠ করতে তার জন্য চিঠিও পাঠিয়েছিলেন রাজভবনে। এবার সেই চিঠি বিপক্ষে পাল্টা ৩ পাতার চিঠি পাঠালেন রাজ্যপাল। সেখানে তাদেরকে স্পষ্ট জানানো হয়েছে দুই নির্বাচিত বিধায়ক কে রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করতে হবে।
তবে তারকা বিধায়কের মতে সেই চিঠিতে কোথাও লেখা নেই কে শপথ বাক্য পাঠ করাবে। তবে অন্যদিকে রেয়াত হোসেন জানিয়েছেন তার কাছে এখনো কোনো রকম চিঠি পৌঁছায়নি। এই নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এ প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, “বিধানসভায় বিধায়করা শপথ নেবেন এটাই নিয়ম। শুধুমাত্র তৃণমূল ও তৃণমূল বিধায়কদের বিব্রত করতেই রাজ্যপাল বিজেপির অঙ্গুলীহিলনে এই অসহযোগিতা করছেন।”







