একটা বয়সের পর মানুষ হাজার একটা রোগে আক্রান্ত হয়ে যায়। শরীরের মধ্যে বাসা বাঁধে অনেক ধরনের রোগ। তার জন্যে চিকিৎসকদের পরামর্শ সঙ্গে অনেক ওষুধপত্র বেঁচে থাকার সাহারা হয়ে দাঁড়ায়। বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতির মুখে উঠে আসে বয়স্ক নাগরিকদের জন্য পরিষেবার বিষয়।
সাংসদদের শপথ গ্রহণের দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের একটি ভাষণের বারংবার উল্লেখ করেন ঊর্ধ্ব বয়স্কদের জন্য স্বাস্থ্য পরিষেবার বিষয়। বয়স বাড়লে মানুষের শরীরে রোগেদের আখড়া হয়। যার জন্য চিকিৎসায় অনেক খরচ হয়। সবার কাছে সব সময় সেই অর্থ থাকেনা। তাই জন্য এবার কেন্দ্রীয় সরকার তাদের পরিষেবার কথা উল্লেখ করল।
৭০ বছরের ঊর্ধ্ব নাগরিকদের সকলকেই আনা হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায়। এমনকি বিনামূল্যে বয়স্ক মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেবে কেন্দ্রীয় সরকার বলে ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সংসদ ভবনে যৌথ অধিবেশনে এই বিষয়ে আলোকপাত করেন রাষ্ট্রপতি। পাশাপাশি পুরো ভারতবর্ষের মধ্যে ২৫ হাজার ঔষধি কেন্দ্র গড়ে তুলবে কেন্দ্রীয় সরকার বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।







