প্রতি বছরের ন্যায় এ বছরেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপূজাকে মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে পুজো পরিক্রমা 2024 এর আয়োজন করেছে রাজ্য পরিবহন দপ্তর।
শহর শহরতলীর থেকে শুরু করে জেলা এমনকি দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশের মানুষকে কলকাতা ও শহরতলীর বিখ্যাত পুজো দেখার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শীততাপ নিয়ন্ত্রিত ভলভো বাসের পাশাপাশি, জলপথে ও শহর কলকাতার উত্তর থেকে দক্ষিনে বিভিন্ন বিখ্যাত পূজা মন্ডপে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
শহর কলকাতা থেকে শুরু করে গ্রাম বাংলার বা শহরতলীর বেশ কয়েকটি দর্শনীয় স্থানে যাওয়া এবং সেখানে দুর্গাপূজার দেখার সুযোগ রাখা হচ্ছে এই ব্যবস্থায়।
বিলাস বহুল বাসে কলকাতার পুজো পরিক্রমার পাশাপাশি বিলাসবহুল বাসে কলকাতা থেকে কিছুটা দূরে শীততাপ নিয়ন্ত্রিত ভলবো বাসে যাওয়ার সাথে খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা রাখা হয়েছে। শহর কলকাতার টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একাধিক দপ্তর ও ক্যালকাটা ট্রাম কোম্পানির স্ট্যান্ড ও অফিস থেকে বুকিং করা যাবে এই ট্যুরে অংশগ্রহণ করতে গেলে। ডব্লু বি টি সি এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং করা যাবে, পৃথিবীর যেকোন প্রান্ত থেকে।
প্রতিটি বাসে ও লঞ্চে একজন করে যাত্রী সহায়ক থাকবেন। যিনি দর্শনার্থীদের পুজো পরিক্রমায় সহযোগিতা করবেন বা গাইডের কাজ করবেন।
প্রতিটি বাসে ও লঞ্চে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা হবে।
বলে এদিন জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
এদিন তিনি আরো জানান,বিগত বছরগুলির মত এ বছরেও দূর-দূরান্ত থেকে যারা শহর কলকাতায় রাত্রি জেগে দুর্গা প্রতিমা দর্শন করতে আসবেন তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া এবং ফেরত যাওয়ার ক্ষেত্রে শিয়ালদহ হাওড়া স্টেশন পৌঁছে দেওয়ার জন্য সারা রাত্রিব্যাপী বাসের ব্যবস্থা রাখা হচ্ছে।
পাশাপাশি মেট্রো রেল সার্ভিসের ক্ষেত্রেও ফিডিং ট্রান্সপোর্টেশন এর ব্যবস্থার কথা ভাবা হচ্ছে বলেও এদিন জানান তিনি







