দেশ

বিতর্কের পাহাড় ডিঙিয়ে তসলিমা, কলকাতায় ফেরার সবুজ সংকেত!

মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার কলম, ধর্মের অন্ধকার দিক উন্মোচন—এসবের জেরেই বিতর্ক আর লাঞ্ছনা সঙ্গী হয়েছে তসলিমা নাসরিনের। একদা কলকাতা থেকে ‘বিতাড়িত’ এই লেখিকাকে ফের শহরে ফেরাতে উদ্যোগী হয়েছে বিজেপি। তাদের সেই প্রচেষ্টায় অবশেষে মিলল সাড়া। বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভিসার শর্ত অনুযায়ী তসলিমা নাসরিন ভারতের যে কোনও প্রান্তে যেতে পারেন।

বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের আবেদনে সাড়া দিয়ে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের পাঠানো চিঠিতে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রায় দুই দশক ধরে নিজের জন্মভূমি বাংলাদেশে প্রবেশাধিকার না পাওয়া তসলিমা এই খবরে স্বভাবতই খুশি।

যদিও কলকাতায় ফেরা নিয়ে এখনই দ্বিধা কাটেনি তাঁর। সংবাদমাধ্যমে তসলিমা জানান, ভিসার সুবাদে তিনি দেশের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, পাঠকদের সঙ্গে দেখা করছেন। কলকাতায়ও যেতে তাঁর মন চায়, বিশেষত বইমেলার সময়। তবে তাঁর উপস্থিতি যদি কোনও অশান্তির কারণ হয়, সেই আশঙ্কায় তিনি পিছিয়ে আসেন। নিজের জন্য কোথাও অস্থিরতা তৈরি হোক, চান না লেখিকা। তবে বিদেশ মন্ত্রকের এই ইতিবাচক বার্তা নিঃসন্দেহে তসলিমার কলকাতা প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল করল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.