রাজ্য

প্রাথমিকে চাকরি ফিরে পাচ্ছেন ৮ জন! বৃহৎ নির্দেশ হাইকোর্টের

নিয়োগ দুর্নীতিতে জেরবার রাজ্য। একের পর এক মামলায় চাকরি হারিয়েছেন হাজার হাজার মানুষ৷ চলেছে ধর্না, চলেছে সরব হওয়া। এহেন আবহেই এবার ভাল খবর। উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাচ্ছেন ৮ জন।

উল্লেখ্য, চোদ্দ সালে টেট পাশ করে স্পেশ্যাল বি.এড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসি-র অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেলেও, কয়েক মাসের মধ্যেই জয়েনিং লেটার বাতিল করা হয় বোর্ডের নির্দেশে। কারণ হিসেবে দেখানো হয়, স্পেশ্যাল বি.এড ডিগ্রি প্রাথমিক শিক্ষাতে মান্যতা পাবে না। তার পরবর্তীতেই স্পেশ্যাল বি.এড এবং বি.এড জেনারেল ডিগ্রি সমতুল্য, এই বিষয়কে প্রকাশ্যে রেখে আদালতের দ্বারস্থ হন চাকরিহীন শিক্ষকরা।

অবশেষে বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের যাবতীয় নিয়মাবলী, বিভিন্ন রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে এবং কেন্দ্রীয় আইনের বিশ্লেষণে, প্রাইমারী বোর্ড নির্দেশিত ডি পিএসসি-র দ্বারা খারিজ করা চাকরির অর্ডারের ওপর স্থগিতাদেশ জারি করলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.