ভারতবর্ষ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। এবার ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে ৭ দফায়। প্রথম দফার নির্বাচনী প্রক্রিয়ার শুরু হবে ১৯ শে এপ্রিল।তবে এবার ২৪এর নির্বাচন হতে চলেছে অভিনব কায়দায়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নয়া ব্যবস্থা নিয়ে এলো ঊর্ধব বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থদের জন্য। বাড়ি বসে ভোটগ্রহণের ব্যবস্থা চালু করব নির্বাচন কমিশন।
এবারের লোকসভা নির্বাচনের শুরু থেকে রয়েছে অনেক চমক। এবার ফের ভোটের মুখে চমক দিল খোদ নির্বাচন কমিশন। নির্বাচনের দিন অনেক সময় দেখা যায় বৃদ্ধ-বৃদ্ধাদের কষ্ট করে বুথে গিয়ে ভোট দিতে। আবার অনেক সময় দেখা যায় অনেকে শারীরিক অসুস্থতার কারণে এই গণতান্ত্রিক উৎসবের শামিল হতে পারে না। তবে এবার সেই সমস্যার সমাধান নিয়ে এলো স্বয়ং রাজীব কুমার।
সারাদেশব্যাপী তোর জোর চলছে লোকসভা ভোটের। এরই মধ্যে ভোট গ্রহণের ক্ষেত্রে স্বস্তি পেল ৮৫ বছরের ঊর্ধ্ব বয়স্ক মানুষেরা। পাশাপাশি বাড়ি বসে সুযোগ পাবে শারীরিকভাবে ৪০ শতাংশেরও বেশি অক্ষম মানুষেরা। এই পরিষেবা পেতে কমিশনের কাছে উপযুক্ত নথি সাহায্যে আবেদন করতে হবে। এরপর জোটের দিন দুইজন নির্বাচনী আধিকারিক, একজন রিটার্নিং অফিসার, ভিডিয়োগ্রাফার ও নিরাপত্তারক্ষীর উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন হবে।
এমনকি যারা বাড়ির মধ্যে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে, তাদের জন্য থাকবে প্রার্থীদের নাম ও রাজনৈতিকদলের তালিকা। এবার থেকে সমস্ত নির্বাচনে শুরু হচ্ছে হোম ভোটিং প্রসেস। নির্বাচন নীতির ২৭ এ ধারা সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোটের সাথে এই নয়া নিয়মও সংযোজন করা হয়েছে। এই নতুন পরিষেবার কারণে ভোট গ্রহণে হার বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।







