রাজনীতিরাজ্য

খসড়া তালিকা প্রকাশের পর জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর বাড়িতে

নন্দীগ্রাম, কালীঘাট সহ রাজ্যের বিভিন্ন বিধানসভায় নজর রয়েছে সকলের। রাজ্যে এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া লাগু হওয়ার পর থেকেই কোন বিধানসভায়, কতজন ভোটারের নাম বাদ পরেছে তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এদিন খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিজ ক্ষেত্রে বাদ যেতে পারে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম।

আপডেট হওয়া লিস্ট অনুযায়ী, ভবানীপুরে বাদ পড়া ভোটারের সংখ্যা হলো ৪৪ হাজার ৭৭০ জন । এর মধ্যে মিত্র ইন্সটিউশন বুথ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। এটি ভবানীপুরের ২৬০ নম্বর বুথ। তালিকা অনুযায়ী, এই বুথে ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। পাশাপাশি অন্যান্য ভোটারদের খুঁজে পাওয়া যায়নি, অথবা তারা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন।

সূত্রের খবর, মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ২। সেই বিধানসভায় কতজন ভোটারের নাম বাদ পড়ল, তা খতিয়ে দেখার জন্য মূখ্যমন্ত্রী এই জরুরী বৈঠকের আয়োজন করেছেন বলে অনুমান করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.