পুরীর ঐতিহ্যবাহী ধর্মীয় প্রথা হলো রথযাত্রা। প্রতিবছর জগন্নাথ দেবের উদ্দেশে এই রথযাত্রা দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন ।
রেল কতৃপক্ষের মতে প্রতিবছরের তুলনায় অনেক বেশি ভক্ত অংশগ্রহণ করবেন রথে এই বছর । তাই ভক্তদের যাতায়াত ও সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেলব্যবস্থা ৩১৫টিরও বেশি বিশেষ ট্রেন চালু করলো ।
বিশেষ ট্রেনগুলি চলবে পশ্চিমবঙ্গের শিয়ালদা, অন্ধ্রপ্রদেশের পলাশ এবং সমপেটা,বিশাখাপটনম, ছত্তিশগড়ের রায়পুর এবং মালদার জগদলপুর থেকে পুরীর উদ্দেশে।
এছাড়াও East Coast Railway বাদামপাহাড়, রৌরকেল্লা, বালাসর, সোনপুর,দাসপাল্লা এবং কেন্দ্রপাড়া থেকে পুরীর উদ্যেশে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন।







