সারদা মামলা এখন আবার আলোচনায়।সূত্রের খবর থেকে জানা যাচ্ছে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে ।
তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি সারদা মামলার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়েছিলেন।কিন্তু তিনি গোয়েন্দাদের কাছে দাবি করেছেন যে, ওই টাকা তিনি আইনজীবীদের দিয়েছিলেন কনসালটেন্সি ফি হিসাবে । কিন্তু, সূত্রের খবর, সেই সংক্রান্ত কোনও নথি তিনি দেখাতে পারেননি গোয়েন্দাদের।
নলিনী ওই অর্থ সুদীপ্তের কাছ থেকে নিয়েছিলেন ২০১১-১২ সালে। সেই সময় তাঁর স্বামী চিদম্বরম ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে তদন্তকারীদের ধারণা, ওই দেড় কোটি টাকা ‘প্রোটেকশন মানি’ হিসাবেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমকে দিয়েছিলেন সুদীপ্ত সেন।
এই মামলায় এর আগেও নলিনীকে তলব করেছিল ইডি। তাঁর সম্পত্তিও এর আগে বাজেয়াপ্ত করা হয়েছিল। বর্তমানে তাঁর বিরুদ্ধে ৬৫ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। এটি এই মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট। চার্জশিটের পাশাপাশি ১০০০ পাতার তথ্যপ্রমাণের নথিও ইডি জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।







