খেলাধুলা

ইউরো ২০২৪ এ ফ্রান্সের কাছে হেরে বিদায় পর্তুগাল -এর

ইউরো ২০২৪ এর এখনও অব্দি সেরা ম্যাচ দেখে ফেললো হয়ত ফুটবলপ্রেমী মানুষ। এককথায় বলা যায় রাত জাগা সার্থক।

ফ্রান্স বনাম পর্তুগাল: নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুই দলই গোল করতে পারেনি, কিন্তু একাধিক সুযোগ হাতছাড়া করে দুই দলই। আজ থেকে বছর দুয়েক আগের রোনাল্ডো থাকলে যে গোল করতো সেই গোল আজ মিস। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপের খেলা দেখে মনে হয়েছে, নাক ভাঙার পর যে ফেস মাস্ক পরছেন তাতে অস্বস্তি কাটছে না। তাই তাকে অতিরিক্ত সময়ে তুলে নিতে একপ্রকার বাধ্য হন কোচ। ফ্রান্সের ওসুমানে দেম্বেলে পেনাল্টি শ্যুটআউটে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। পর্তুগালের হয়ে প্রথম শট থেকে গোল করেন রোনাল্ডো। এপপর ফ্রান্সের ইউসুফ ফোফানা ও পর্তুগালের বার্নার্দো সিলভা গোল করেন। ফ্রান্সের তৃতীয় শট থেকে গোল করে ৩-২ করেন জুলস কৌন্ডে।

এরপর পর্তুগালের জোয়াও ফেলিক্স গোল করতে ব্যর্থ হন। ব্র্যাডলি বারকোলা গোল করে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন। পর্তুগালের নুনো মেন্দেজ গোল করলেও শেষ শটটি বাঁচাতেই হতো পর্তুগাল গোলরক্ষককে। কিন্তু থিও হার্নান্দেজ বল জালে জড়াতেই রোনাল্ডো সহ গোটা পর্তুগালের ফ্যানদের এবারের মতো ইউরো যাত্রা শেষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.