হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়ীতে হামলা। ঘটনাটি ঘটে, শনিবার রাত সাড়ে নটার কাছাকাছি। হুগলির বাঁশবেড়িয়ায় একটি কালীপুজোয় লকেটের নিমন্ত্রণ ছিল, ওই পুজোতেই হুগলীর বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জী অংশগ্রহণ করতে গিয়েছিলেন। তখনই কিছু দুষ্কৃতী হাতে লাঠি ও কালো পতাকা নিয়ে উনার গাড়িকে ঘিরে ফেলে গো ব্যাক স্লোগান দেয়।
এই ঘটনায় লকেট বলেন, ষড়যন্ত্র করে আমার উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। যেখানে প্রার্থীরাই সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকে।







