নিজস্ব সংবাদদাতা :যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য, এবার মৃত ছাত্রের জন্য ধুন্ধুমার নদীয়ার বগুলা হাসপাতাল চত্বর।সম্প্রতি মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রের নামে বগুলা হাসপাতালের নাম করার প্রস্তাব দেয়, আর বুধবার সকাল থেকেই বগুলা হাসপাতাল চত্বরে আয়োজন ছিল যথেষ্ট যাক যমক পূর্ণ।
আর রাজ্য সরকারের এই পদক্ষেপ কে পছন্দ হলো না বগুলা বাসীর।হাসপাতালে মৃত ছাত্রের (স্বপ্নদ্বীপের) নাম মুছে দিলেন এলাকার ক্ষুব্ধ মানুষ।এ দিন হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল হাসপাতাল।। উদ্বোধনে কথা ছিল আজ। আর তাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। সেই মৃত ছাত্রের (স্বপ্নদ্বীপের) নাম হাসপাতাল লেখা কালি দিয়ে মুছে দিলেন তারা।
তাদের দাবি, বগুলা নামের সাথে জড়িয়ে আছে তাদের ঐতিহ্য ও নারীর টান। যেখানে এই ঘটনা ঘটেছে প্রয়োজন হলে সেই যাদবপুরে ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হোক। যারা স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য দায়ী তাদের আমরা শাস্তির দাবি করছি । অন্যদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নদীয়ার বগুলা হাসপাতালে চাকরিতে যোগদান করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন যাদবপুর নিহত ছাত্রের বাবা ও মা। আগেই হাসপাতালে মুছে দেওয়া হয়েছে স্বপ্নদ্বীপের নাম। ছিঁড়ে ফেলা হয়েছে সাজানো ফুলের মালা। বিক্রি হয়ে গেছে পরিবার এই অভিযোগে শোরগোল হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। এলাকার একাংশ মানুষের দাবি, যে স্বপ্নদ্বীপ তাদের ভূমিপুত্র। যাদবপুরের দুর্ঘটনার স্থলে ক্যাম্পাস হোক স্বপ্নদ্বীপের নামে। বগুলা তার জন্মস্থান। বগুলা নামের সঙ্গে জড়িয়ে আছে এলাকার সমস্ত মানুষের ঐতিহ্যের ও নারীর টান সেই নাম কে কেন মুছে ফেলা হচ্ছে? এই দাবি নিয়ে দীর্ঘসময় উত্তেজনা হাসপাতাল চত্বরে।







