ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদের ক্ষয় না করে অস্তিত্ব এবং বিকাশের পথে অগ্রসর করতে এবার পরিবেশ যোদ্ধা তৈরি করতে চলেছে কলকাতা পৌর সংস্থা। এদিন কলকাতা পৌর সংস্থার কনফারেন্স হলে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে এবং এমন উন্নয়ন যা ভবিষ্যত প্রজন্মের নিজস্ব চাহিদা মেটাতে সক্ষমতার সাথে আপস না করে বর্তমানের চাহিদা পূরণ করে। তার জন্যই পরিবেশ যোদ্ধা তৈরি করতে সার্টিফিকেট কোর্স চালু করল কলকাতা পৌর সংস্থা। একমাসের এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে কলকাতা পৌর সংস্থা। পরিবেশ বিজ্ঞনী ডক্টর অভিজিৎ মিত্র সহ বিভিন্ন সংস্থার অধ্যাপক অধ্যাপিকা দের মাধ্যমে এই পরিবেশ সম্পর্কিত সার্টিফিকেট মাধ্যমে পরিবেশ যোদ্ধা তৈরি করবে কলকাতা পৌর সংস্থা। আজকে এই প্রথম ব্যাচের কোর্সের শুভসূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ পরিবেশ বিভাগ স্বপন সমাদ্দার সহ নোডাল অফিসার ডক্টর অভিজিৎ মিত্র সহ সংশ্লিষ্ট বিভাগের ডি জি সহ বিভিন্ন শিক্ষা সংস্থানের প্রফেসররা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশবিদ দের কটাক্ষ করতে ছাড়লেন না মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ কিছু জ্ঞানী ব্যক্তিরা পরিবেশ রক্ষার নামে মানুষের কল্যাণ কে অগ্রাহ্য করে রাজনীতিক স্বার্থে ব্যবহার করছেন বলে অভিযোগ জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তার অভিযোগ গ্রীন ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ করে কেউ কেউ নিজেকে পরিবেশবিদ বলছেন। অথচ মানুষের কল্যাণের কথা একবারও ভাবছেন না তারা। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন যোদ্ধা মানে যুদ্ধ করব প্রাণ কেড়ে নেবে তা নয়। এখন বন্দুক গুলি নিয়ে যুদ্ধ হয়। এখন পরিবেশ রক্ষার জন্য পরিবেশ যুদ্ধারা যুদ্ধ করবেন। ফিরহাদ হাকিম এদিন বলেন কলকাতা একটা অরক্ষিত জায়গায় চলে যাচ্ছে। অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে মেঘ ভেঙে পড়ছে। অনেক টা দেরি হয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা পরিবেশ কে নষ্ট করে গেছেন বলে আক্ষেপ প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন যে পরিবেশ রক্ষার জন্য বোস ইনস্টিটিউটের বিজ্ঞানী দের পরামর্শে আমরা পরিবেশ রক্ষায় কাজ করছি। তিনি আশা ব্যক্ত করে বলেন আগামী দিনে আমরা পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এক নম্বরে চলে যাব। এদিন পরিবেশ যোদ্ধা দের উদ্দেশে তার বার্তা পরিবেশ রক্ষায় তোমাদের একটা যুদ্ধ লড়তে হবে। সমাজ কে সচেতন করে পরিবেশ রক্ষার জন্য যুদ্ধ। অন্যদিকে মেয়র পরিষদ পরিবেশ বিভাগ বলেন যে কলকাতা পৌর সংস্থার একটা নতুন উদ্যোগ নিচ্ছে । যেখানে পরিবেশ নিয়ে সচেতনতা চালানোর কাজ করা হচ্ছে। আমরা এই কোর্সের মাধ্যমে ছাত্র ছাত্রী দের একটা সার্টিফিকেট দেব। পরিবেশ যোদ্ধা দের পরিবেশ সচেতনতা কাজ শিখিয়ে দিয়ে তাদের অভিজ্ঞতা সমাজের কল্যাণের জন্য বিকশিত করা হবে বলে জানান মেয়র পরিষদ স্বপন সমাদ্দার । এদিন অনুষ্ঠানে হাজির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র ছাত্রী দের শুভকামনা জানিয়ে তাদের শুভেচ্ছা জানান মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া এদিন অধ্যাপক এবং অধ্যাপিকা দের সম্বর্ধনা ও দেওয়া হয়। এই ভাবেই পরিবেশ যোদ্ধা তৈরি করে শহরের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা উদ্দেশে কলকাতা পৌর সংস্থার।
Read Next
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
রায়গঞ্জে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে এনকাউন্টার, পুলিশের ‘হাত খোলা’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
November 8, 2026
দীপাবলিতে সীমান্তে জওয়ানদের সঙ্গে শুভেন্দু, ২০২৭ থেকে চালু ‘সীমামিত্র সম্মান’
November 7, 2026
SIR ট্রাইব্যুনালে ফের পদত্যাগ, দায়িত্ব ছাড়লেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু
November 7, 2026
জানুয়ারিতেই আসছে ফাইনাল রিপোর্ট! নতুন পে কমিশনে কত শতাংশ বাড়তে পারে গ্রস স্যালারি? হিসাব কষছে নবান্ন
Related Articles
Check Also
Close
-
দিঘায় উত্তাল সমুদ্র, সতর্ক বার্তা প্রশাসনেরSeptember 23, 2025







