ক্রাইম

বাংলাদেশী চোর ধরা পড়ল এদেশে, উদ্ধার নগদ টাকা, সোনা

বাংলাদেশী চোর এপার বাংলায় এসে চুরি করে ধরা পরল। উদ্ধার হলো সোনা নগদ টাকা। বাংলাদেশী মিজানুর তালুকদার পুজোর আগে এদেশে ঢুকে বারাসাত হাসপাতালের কাছে ফ্ল্যাট ভাড়া করে দিনের বেলা বাড়ি গিয়ে চুরি করতো। বারাসাত থানা এলাকা থেকে একাধিক বাড়িতে দিনের বেলা বিশেষ করে বিকাল বেলা গ্রিল ভেঙে বাড়ির মধ্যে ঢুকে চুরি করত। আশেপাশের মানুষ দেখলে মনে করবে বাড়িওয়ালা নিজে বাড়িতে কোন কাজ করাচ্ছেন । চুরি যাওয়া বাড়ির ব্যক্তিরা বারাসাত থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে দেখতে পায় প্রত্যেকটি জায়গাতেই একটি কমন লোক। সিসিটিভির ক্যামেরাতে তার ছবি ধরা পড়ে। তাকে গ্রেফতার করে তার কাছ থেকে নগদ ও সোনা উদ্ধার করেছে। সোনা চুরি করার পর মাপবার জন্য বাড়িতে সোনা মাপার মেশিন কিনে রেখেছিল সে।

আগে বাংলাদেশ থেকে এসে এইভাবে চুরি করেছে কিনা তার স্ত্রী এই চুরির কাছে তাকে হেল্প করে কিনা বা তার সঙ্গে আর কেউ কেউ এরকম একই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছেন কিনা সে সমস্ত বিষয় খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। আজ বারাসাত থানাতে পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া এ কথা জানান। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন পরিচয় না জানা অবস্থায় কাউকে যেন কেউ বাড়ি ভাড়া না দেয়। এ বিষয়ে তিনি পরবর্তীতে মিউনিসিপ্যালিটিগুলোর সঙ্গে আলাদা করে বৈঠক করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.