কলকাতাক্রাইম

কলকাতার হোটেলে বক্স খাটের ভিতর যুবকের দেহ ! তদন্তে পার্কস্ট্রিট থানার পুলিশ

কলকাতার হোটেলে , বক্স খাটের ভিতর থেকে উদ্ধার যুবকের দেহ ? শুক্রবার , রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেল রুম থেকে উদ্ধার হয়েছে , ওই যুবকের দেহ ।জানা গিয়েছে, মৃত যুবকের নাম – রাহুল লাল । তবে , যুবকের আর দুই সঙ্গীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই খবর । ইতিমধ্যেই পার্কস্ট্রিট থানার পুলিশ , ঘটনাস্থলে পৌঁছে , তদন্ত শুরু করেছে । উল্লেখ্য , পুলিশের প্রাথমিক অনুমান , খুন করা হয়েছে ওই যুবককে । খাস কলকাতার এই ঘটনায় , রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ।

জানা গিয়েছে, মৃত যুবক ও তার দুই সঙ্গী , বুধবার হোটেলে রুম ভাড়া নেন । কিছুক্ষণ পরেই , তাদের মধ্যে একজন বেরিয়ে যান , তিনি আবার ফেরেন রাতে। তারপর আবার দ্বিতীয় সঙ্গীর সাথে বেরিয়ে যান । তারা যে রুমটি ভাড়া নিয়েছিলেন , সেই রুমটি আর খোলা হয়নি । তারপর শুক্রবার এক অন্য অতিথি ওই রুমটি ভাড়া নিয়ে , রুমের ভিতরে ঢুকতেই পঁচা গন্ধ পান । তিনি হোটেল কর্মীদের ডাক দিলে , হোটেল কর্মীরায়েসে তল্লাশি চালিয়ে, বক্স খাটের ভিতর থেকে তৃতীয় যুবকের দেহ উদ্ধার করেন । তারপর , খবর দেওয়া হয় , পার্কস্ট্রিট থানায় ।

জানা গিয়েছে, আঘাতের চিহ্ন রয়েছে মৃত যুবকের মাথায় । দেহ উদ্ধারের সময় , মাথায় ও মুখে রক্ত মাখা ছিল যুবকের । পচনও ধরতে শুরু করেছিল মৃতদেহে । ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে , তদন্ত শুরু করেছে পুলিশ । উল্লেখ্য , ওই তিন যুবক , বয়ান লাল নামক একজনের আধার দিয়ে হোটেল বুক করেছিলেন । সেই বিষয়ও তদন্ত চালাচ্ছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.