কলকাতা

তিলোত্তমা মামলায় নতুন বিস্ফোরণ, আদালতে জমা পড়ছে প্রাক্তন ফরেনসিক আধিকারিকের চিঠি

তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছে তাঁর পরিবার। অভিযোগ, রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষিত নমুনা ইচ্ছাকৃতভাবে নষ্ট বা বদলে ফেলা হয়েছে। এক প্রাক্তন ফরেনসিক আধিকারিক তিলোত্তমার বাবার উদ্দেশে পাঠানো একটি চিঠিতে এমনই দাবি করেছেন বলে পরিবারের বক্তব্য।

পরিবারের দাবি, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক ভিসেরা নমুনা নষ্ট করার সঙ্গে জড়িত। পাশাপাশি, তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করা হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে।

জানা গিয়েছে, কয়েক দিন আগে তিলোত্তমার পরিবারের হাতে ওই চিঠি পৌঁছায়। সেখানে দাবি করা হয়, তিলোত্তমার শরীর থেকে সংগ্রহ করা লিভার, কিডনি এবং পাকস্থলীর নমুনা—যেগুলি বিষক্রিয়া বা ঘুমের ওষুধ প্রয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে নেওয়া হয়েছিল—সেগুলি পরে বদলে ফেলা হয়। অভিযোগ আরও, রাজ্য ফরেনসিক পরীক্ষাগার থেকে কেন্দ্রীয় ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোর সময়ও নমুনায় কারচুপি করা হয়েছে।

এই চিঠিটি শিয়ালদহ আদালতে বিচারকের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিলোত্তমার পরিবার। অভিযোগের সত্যতা যাচাই করতে আদালত যেন সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়, সেই আবেদনও জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল সরকারের আমলে খুন হওয়া বিজেপি ও সিপিএম কর্মীদের ভিসেরা নমুনাও একই তিন আধিকারিক নষ্ট করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.