ভাইরাল

শ্মশানে নিয়ে যেতেই বাচাও বাচাও বলে চিৎকার, চিতা থেকে নামিয়ে নিয়ে আসা হলো মৃতদেহ

বিহারের মুজফফরপুরের মাধোপুরে শ্মশানঘাটে রবিবার এক অদ্ভুত ঘটনা ঘটে। যেখানে এক মৃতদেহের শেষ কাজ চলছিল। সেখানেই মৃত ব্যক্তি হঠাৎ জীবিত হয়ে উঠল। এই ঘটনায় শ্মশানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়।

যে ব্যক্তির শেষ কাজ চল ছিল হঠাৎই সেই ব্যক্তি চিৎকার করে ওঠে।
সকালে মৃত ব্যক্তির দেহ শ্মশানে আনা হয় এবং চিতায় তোলা হয়। মুখাগ্নি দেওয়ার প্রস্তুতি চলাকালীন
মৃতদেহটি হঠাৎ নড়াচড়া শুরু করে। হাত-পা নাড়তে থাকে। ভয়ে সবাই দূরে সরে যায়। সেই ব্যক্তি চিৎকার করে বলেন, “ভাই, আমাকে কেন আগুন দিচ্ছ, আমি এখনও বেঁচে আছি। আমাকে বাড়ি নিয়ে চলো।” তার কথা শুনে উপস্থিত লোকজন এসে তাকে চিতা থেকে নামিয়ে আনে।

পরিবারের লোকজন এক ওঝাকে ডেকে আনেন, যিনি জানান যে মৃত ব্যক্তিকে “ভূইসাপ্পা” (বিশেষ সাপের বিষ) পেয়ে বসেছে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এরপর মৃতকে প্রভাত তারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসার সময়ই তার মৃত্যু ঘটে।

জানা গেছে, ২২ বছর বয়সী মিঠু কুমারের হঠাৎ ৫ নভেম্বর শারীরিক সমস্যা দেখা দেয়। হাত-পায়ে ঝিনঝিনি অনুভূত হওয়ায় প্রথমে ওঝার ঝাড়ফুঁক করা হয়। তবে অবস্থা না বদলালে ৮ নভেম্বর তাকে SKMCH হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার জন্ডিস ধরা পড়ে। পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাকে মৃত ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.