‘রাজ্যপাল এখানকার অভিভাবক। যখন কোন অচল অবস্থা তৈরি হয়, ওঁর দায়িত্ব নেওয়া উচিত। তাই উনি রেসপন্স করেছেন।’ এদিন এমনই মন্তব্যে সামিল হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘সরকারের কাছে টাকা নেই, কর্মচারীরা ডিএ চাইছেন। সরকার কথা বলতেও রাজি নয়। সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। মানুষ সরকারকে ভোট দিয়েছিল সুশাসন পাওয়ার জন্য সরকার সেটা দিতে পারছে না। কর্মচারীদের অধিকার রক্ষিত হচ্ছে না তাই তারা আন্দোলন করছেন। সরকার তাদের বাধ্য করেছে এই পরিস্থিতিতে যেতে। রাজ্যপাল যখন এই বিষয়টা দেখছেন তখন সরকারকে কথা বলতে বাধ্য করা উচিত। সরকার কি পারবে সেটা কথা বলে মেটানো উচিত। নয়তো পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে।’
উল্লেখ্য, শুক্রবার এক বিবৃতিতে নবান্নর তরফে জানানো হয়, এই ধর্মঘটের কোনও প্রভাবই পড়েনি সরকারি দফতরে উপস্থিতিতে। শুক্রবার নবান্ন-সহ রাজ্যের অন্যান্য সরকারি দফতরে হাজিরার হার ছিল নব্বই শতাংশের বেশি।
বকেয়া ডিএ আদায়ের দাবিতে রাজ্যজুড়ে চলেছিল ধর্মঘট। কলকাতা পুরসভায় কর্মীদের পরিচয়পত্র দেখিয়ে তবে অফিসে প্রবেশাধিকার মিলেছিল।







