আজ শিলিগুড়িতে “টক টু দ্যা মেয়র’ অনুষ্ঠানে ৪৬ নং ওয়ার্ডের চম্পাসারি মোড় এলাকার দোকান গুলোর সামনে আবর্জনা সংগ্রহের একটি ভ্যাট নিয়ে সমস্যার সমাধান করতে উদ্যেগ নিলেন মেয়র গৌতম দেব।
আজ সকালে তিনি ঐ এলাকা পরিদর্শন করেন এবং অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন আধিকারিকদের। মেয়র জানান আমার কাছে ফোন এসেছিল এবং ওই এলাকার মানুষ জানিয়েছেন আমাকে যে ভ্যাট নিয়ে তারা প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে আছেন।তাই আমি যেন সময় পেলে একবারের জন্য হলেও দেখে আসি।আজকে আমি গিয়ে সত্যি সত্যি দেখলাম কি সমস্যা হচ্ছে এবং মানুষ কেন এত সমস্যার মধ্যে আছেন।আজকে আমি আধিকারিক দের নির্দেশ দিয়েছি যে তারা যেন অবিলম্বে এই সমস্যা মিটিয়ে নেন।শিলিগুড়ি পুরসভা সবসময় মানুষের পাশে আছে এবং তারা মানুষের সমস্যা মিটিয়ে নিতে আগ্রহী। খুব তাড়াতাড়ি এই ভ্যাটকে সরিয়ে দেওয়া হবে বলে জানালেন মেয়র।







