বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার দুই ডাক্তারী ছাত্র। বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন দেবজিৎ ও সৌরিশ।
কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে। শতাধিক প্রাণ গিয়েছে। দেশজুড়ে সেনা নেমেছে, ঘোষিত হয়েছে কার্ফু। কোনোক্রমে বাংলাদেশ থেকে ফিরে এসেছে তারা। এখনো কাটেনি তাদের সহ তাদের পরিবারের উৎকন্ঠা। তারা জানান, ওই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়ি ফিরতে পেরে অনেকটাই খুশি তারা। সহপপড়াশোনার সূত্রে সে বাংলাদেশের মেডিক্যাল কলেজ থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে নিজের বাড়িতে ফিরেছেন।
উৎকন্ঠায় থাকলেও, পরিস্থিতি শান্ত হলে, আগামী দিনে কলেজ খুললে আবার তারা আবারো বাংলাদেশ ফিরে যাবেন পড়াশোনার জন্য।







