বিদেশ

ক্যালিফোর্নিয়ার দাবানলে গোলাপি পাউডারের ব্যবহার, পরিবেশ ও স্বাস্থ্যের ঝুঁকি

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের মুখে পড়েছে বহু মানুষ। এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বিমান ও হেলিকপ্টার থেকে ছিটিয়ে দেওয়া হচ্ছে এক ধরনের গোলাপি পাউডার। এই পাউডারের নাম ফস-চেক।

ফস-চেক মূলত আগুনকে ছড়িয়ে পড়তে বাধা দেয়, একটি প্রতিরোধকের মতো কাজ করে। এটি অ্যামোনিয়াম ফসফেট দিয়ে তৈরি এবং অক্সিজেনের সাহায্যে আগুন ছড়িয়ে পড়াকে বাধা দেয়। গাঢ় গোলাপি রঙের হওয়ায় দূর থেকেই এই পাউডার চিহ্নিত করা যায়, যা দমকল বাহিনীর জন্য সুবিধাজনক।
পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির দিকটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আগুন নিয়ন্ত্রণে ফস-চেক কার্যকরী, তবে এর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। এই পাউডারে ব্যবহৃত ভারী ধাতু পরিবেশ দূষিত করতে পারে এবং মানুষের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞর দাবি, দাবানলের মতো জরুরি পরিস্থিতিতে ফস-চেকের ব্যবহার প্রয়োজন হলেও, এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা করা দরকার। পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি কমানোর জন্য বিকল্প উপায় খুঁজে বের করাও জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.