পিকনিকে গিয়ে গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হতে থাকে পরিবেশ। তারপরই শুরু হয় বোমাবাজি। ঘটনায় গ্রেপ্তার ২। সম্ভবত গ্রাম্য বিবাদ থেকেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় পর আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।
মঙ্গলবার পৌষ সংক্রান্তির উপলক্ষে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বাসিন্দারা এলাকার গলিগ্রামের কাছে ডিভিসির সেচ ক্যানেলের পাড়ে বনভোজনের আয়োজন করে।
বনভোজনে মদ্যপান করেন অনেকেই। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে উত্তরপাড়ার এক ব্যক্তির টোটো রাস্তায় উলটে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুপাড়ার লোকেরা একে অপরকে কটূক্তি ও বচসার সৃষ্টি হয়। তারপর তারা গ্রামে ফিরলে দক্ষিণপাড়ার বাসিন্দার সাথে উত্তরপাড়ার বিবাদের সৃষ্টি হয়। এটি রূপান্তরিত হয়ে শুরু হয় হাতাহাতিত। অভিযোগ ওঠে, ওই সময়ই হঠাৎ তিনটি বোমা ফাটে। ঘটনা খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ আসায় পালিয়ে যায় ওই দুই গোষ্ঠী। ওই উত্তপ্ত পরিস্থিতিকে পুলিশ নিয়ন্ত্রণে আনে ও ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে।
কিছু মাস আগে গলসি রামপুর হাইস্কুলে একটি ক্রিকেট টুর্নামেন্টেকে কেন্দ্র করে গ্রামের উত্তর ও দক্ষিণ দুই পাড়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। সেই সময় গ্রামের বাসিন্দারাই বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেন। কিন্তু তারপরও দুপাড়ার মধ্যে বিদ্বেষ থেকেই যায়। তার মধ্যে একই দিনে পিকনিক করতে যায় দুই পাড়ার বাসিন্দারা। অনুমান করা হচ্ছে, আগের বিবাদ থেকেই মঙ্গলবারে এই ঘটনা ঘটে। কিন্তু বোমা গুলি কোথা থেকে এল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






