ঘুরে ঘুরে ভিক্ষা করছিলেন এক মহিলা। দিনের আলোতেই পরপর ছুরির কোপ সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পরে মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রাজার হাট এলাকার চাঁদপুর বাজারে। ভিক্ষুক মহিলাটির নাম মধুমিতা দাস । এই ঘটনায় মহিলাটির স্বামী রঞ্জন দাসকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, “বৃহস্পতিবার সকালে শাসনের আমিনপুর এলাকার বাসিন্দা মধুমিতা দাস রাজারহাটের চাঁদপুর বাজার এলাকায় যান। ঘুরে ঘুরে ভিক্ষা করছিলেন তিনি। সেই সময় তাঁর পিছন দিক থেকে ছুটে গিয়ে মহিলার স্বামী রঞ্জন দাস ছুরি নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মধুমিতা”।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ধারালো অস্ত্র নিয়ে একাধিকবার হামলা চালান ওই ব্যক্তি। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন তাঁকে। ঘাতক ব্যক্তি রঞ্জন দাসের হাতের দুটি আঙুল কেটে গিয়েছে। এরপর এই খবর দেওয়া হয় রাজারহাট থানায়। পুলিশ গিয়ে রঞ্জন দাসকে গ্রেফতার করে।মধুমিতা দাসকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রেকজুয়ানী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, “সম্ভবত স্ত্রী ভিক্ষা করেন, এটা পছন্দ ছিল না স্বামীর, সেই কারণেই এইভাবে হামলা চালানো হয়েছে”।







